Views Bangladesh Logo

নিশো-পূজার 'দম'-এর বিশেষ প্রদর্শনীতে তারকাদের ভিড়

ঈদে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত 'দম'। প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায়নি ছবিটি। ১ এপ্রিল রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে বিশেষ প্রদর্শনীতে এর কারণ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্মাতা রনি জানিয়েছেন, পাইরেসি রুখতে প্রথম দুই থেকে তিন সপ্তাহ সিনেমাটি কোনো সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে না। শুধু সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সেই পাওয়া যাবে 'দম'-এর টিকিট।

বিশেষ প্রদর্শনীতে মূল চরিত্রে অভিনয় করা আফরান নিশো বলেন, 'আমি এই চরিত্রের মধ্যে যাপন করেছি। সর্বোচ্চ চেষ্টা করেছি ঠিকঠাক কাজটা করতে। আশা করছি দর্শক পর্দায় অন্য এক নিশোকে দেখবে।'

পূজা চেরী আবেগঘন কণ্ঠে জানান, 'দম আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ।''দম' বিনা কর্তনে 'ইউ' (সবার জন্য উন্মুক্ত) সার্টিফিকেট পেয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি নিয়ে মাল্টিপ্লেক্সে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। দর্শক উন্মাদনা তুঙ্গে থাকলেও পাইরেসির ঝুঁকির কারণে নির্মাতা রেদওয়ান রনি এখনই সিঙ্গেল স্ক্রিনে ছবিটি ছাড়ছেন না।

বিশেষ প্রদর্শনীতে চঞ্চল চৌধুরীর উপস্থিতি বাড়তি চমক তৈরি করেছে। এ ছাড়া চলচ্চিত্র ও শিল্পাঙ্গনের অনেকেই ছিলেন এই জমকালো আয়োজনে। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও রায়হান রাফি, কণ্ঠশিল্পী ইমরান, কণা ও পারসা, অভিনেত্রী তানজিকা আমিন, স্পর্শিয়া ও বন্নি হাসান এবং উপস্থাপিকা মৌসুমী মৌ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ