তারকারা কে কোথায় ভোট দিচ্ছেন
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। কেউ নির্বাচনী প্রচারণায় যুক্ত হচ্ছেন, কেউ আবার ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে বিদেশে অবস্থান করায় বেশ কয়েকজন জনপ্রিয় তারকা এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না।
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা এবং ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনগুলোতে তিনি গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া সম্ভব হচ্ছে না তার।
চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচন চলাকালে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না।
চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন। তবে ভোটের দিন তিনি দেশে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বেশ কয়েকজন তারকা এবার নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার।
অভিনেতা মিশা সওদাগর ভোট দেবেন ঢাকা-১৮ আসনে।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার।
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত।
এ ছাড়া, চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন। ফলে তিনি ভোট দেবেন ঢাকা-১৮ আসনে।
চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।
নির্বাচন ঘিরে তারকাদের ভোটাধিকার প্রয়োগ কিংবা অনুপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যেও আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রিয় তারকাদের ভোট দিতে উৎসাহ জানাচ্ছেন, আবার কেউ কেউ বিদেশে থাকায় ভোট দিতে না পারায় হতাশা প্রকাশ করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে