ডিরেক্টরস গিল্ডের ইফতারে শিল্পী–নির্মাতাদের মিলনমেলা
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (১৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পী, নির্মাতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক ফরিদুল হাসান। প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সাবেক সভাপতি সালাউদ্দিন লাভলু। এ ছাড়া উপস্থিত ছিলেন গাজী রাকায়েত, সাজ্জাদ হোসেন দোদুল, পরিচালক রাশেদা লাজুক, দীন মোহাম্মদ মন্টু, হাবিব, নাজমুল রনী, রাজা ও জাকিয়া বারী মমসহ মিডিয়া অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ।
আয়োজকদের মতে, ইফতার ও দোয়া মাহফিলটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না; বরং এটি শিল্পী ও নির্মাতাদের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠে। উপস্থিত অনেকেই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও স্মরণীয় বলে উল্লেখ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে