সেন্টমার্টিনে বিদ্যুৎ নেই, ভোগান্তি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে বিদ্যুৎ নেই টানা কয়েক ঘণ্টা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার দ্বীপবাসী।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে দ্বীপটি।
সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুতের এমন বিপর্যয় হয়েছে।
ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছে, গত শনিবার (২৬ অক্টোবর) থেকে বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দেয়। যার কারণে রিচার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছে। সাময়িক এ সমস্যার জন্য তারা দুঃখও প্রকাশ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে