Views Bangladesh Logo

এসএসসি ও সমমানের ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ: শিক্ষা উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

সএসসি ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সিআর) আবরার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা জানান, প্রশ্নপত্র ফাঁসের যেসব উৎস ছিল, সেগুলো ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। ফলে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। প্রথা অনুযায়ী, এসএসসি পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।

এর আগে সকাল ১১টার দিকে হঠাৎ মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন কয়েকজন কর্মকর্তাও।

৯টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ২ হাজার ২৯১টি কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হয়। আর এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ