Views Bangladesh Logo

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. এ এন এম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রশ্নপত্র ফাঁস শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চক্র ভেঙে দিতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।

তিনি আরও বলেন, কেউ অন্যায়ভাবে নম্বর দিয়েছেন কিনা তা যাচাই করতে সব বোর্ডের উত্তরপত্র এলোমেলোভাবে পরীক্ষা করা হবে।

এহসানুল হক মিলন জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে তিনি নিজে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় পরিদর্শন করেছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নকলের বিষয়টি বহু আগেই কবর দেওয়া হয়েছে। কিন্তু এখন নকল ডিজিটাল রূপ নিয়েছে। সেটি সেভাবেই প্রতিরোধ করতে হবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ