এবার জিপিএ-৫ পেল ১,১৬,৬৭৬ জন, কমলো ২২,৩৫৬
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ মেধা অর্জনকারী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ।
২০২৫ সালের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মেধার শীর্ষ তালিকায় ছেলেদেরকে পেছনে ফেলেছে মেয়েরা। এ বছর মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছে।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ সাড়ে দুই মাসের অপেক্ষার অবসান ঘটল ।
মতামত দিন