Views Bangladesh Logo

রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে।

এবার এই বোর্ডে সার্বিক পাসের হার ৬৩.৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী। বরাবরের মতোই এবারও পাসের হার ও জিপিএ-৫ অর্জনের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

মেয়েদের পাসের হার ৭০.৭৩ শতাংশ, যেখানে ছেলেদের পাসের হার ৫৭.৩৩ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন।

গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৭.৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।

এ বছর রাজশাহী বোর্ডের অধীনে ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে পাশ করেন ১ লাখ ১২ হাজার ৮৬ জন। বোর্ডের ২ হাজার ৭১৩টি স্কুলের মধ্যে ৩৫টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ