Views Bangladesh Logo

কুমিল্লায় এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে আটক ২

 VB  Desk

ভিবি ডেস্ক

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে গতকাল শুক্রবার (২১ মার্চ) সকালে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের রতন চন্দ্র সরকার। জানা গেছে, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা দেবে।

ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর অটোরিকশায় বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল। সে সময় পথে পাঁচ থেকে ছয়জন যুবক অটোরিকশাটি থামিয়ে অটোরিকশাচালক ও ভুক্তভোগীকে টেনে হেঁচড়ে জমির মাঝে একটি ঘরে নিয়ে যায়। অটোরিশাচালককের হাত-পা বেঁধে ৫ যুবক তাকে ধর্ষণ করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযুক্ত ২ যুবককে আটক করা হয়েছে। পরদিন ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ