শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
পূর্ণাঙ্গ সিলেবাসে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায়। করোনাভাইরাসের ধাক্কার পর এই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয় অনুযায়ী জানা গেছে, আজ সকাল ১০টায় দেশব্যাপী ৩ হাজার ৭০০টি কেন্দ্রে বাংলা ১ম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। চলবে দুপুর ১টা পর্যন্ত।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে।
আরও জানা গেছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে কোনো ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না এবং শুধুমাত্র হল সচিবই ইন্টারনেট সংযোগ ছাড়া সাধারণ ফোন সেট ব্যবহার করতে পারবেন।
এদিকে এসএসসি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের যে কোনো সমস্যা মোকাবিলায় 'কুইক রেসপন্স টিম' গঠন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে