Views Bangladesh Logo

নাটোরে নববর্ষ উদযাপনে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ইংরেজি নববর্ষ উদযাপনের সময় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মারা যাওয়া শিক্ষার্থীর নাম ইশতিয়াক। তিনি বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার সেন্ট জোসেফ হাই স্কুলের ছাত্র ছিলেন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের তথ্য মতে, ইশতিয়াক তার বন্ধুর বাসার ছাদে নববর্ষের উৎসবে অংশ নিচ্ছিলেন। এমন সময় মোবাইল ফোনে মনোযোগ দেয়ার কারণে পা ফসকে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার কর্মকর্তা সিরাজুল ইসলাম।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ