Views Bangladesh Logo

আইপিএল খেলার অনুমতি পেতে আদালতে গেলেন শ্রীলঙ্কান ক্রিকেটার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এনওসি পাননি পেসার নুয়ান থুশারা। সেই এনওসি পেতে এবার দেশটির আদালতের দ্বারস্থ হয়েছেন এই ক্রিকেটার। চলমান আসরে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় 'নো অবজেকশন সার্টিফিকেট' (এনওসি) দিতে শ্রীলঙ্কা ক্রিকেটকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে কলম্বো জেলা আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছেন তিনি।

বৃহস্পতিবার দায়ের করা এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

নিউজওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, আবেদনে থুশারা শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোদালিয়াড্ডা এবং প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভাকে বিবাদী করেছেন।

অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেটের দাবি, আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১ কোটি ৬০ লাখ রুপিতে দলে রাখা থুশারা নির্ধারিত ফিটনেস মান পূরণ করতে ব্যর্থ হয়েছেন। সে কারণেই তাকে এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড।

তবে থুশারার দাবি, তার বর্তমান ফিটনেস ক্যারিয়ারের অন্য সময়ের মতোই রয়েছে। এনওসি না পেলে আইপিএলসহ বিদেশের অন্যান্য লিগে ভবিষ্যতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ