Views Bangladesh Logo

সংসদ ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি

 VB  Desk

ভিবি ডেস্ক

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। ঋণে জর্জরিত দেশটিতে আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরির লক্ষ্যে তিনি সংসদ ভেঙে দেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) একটি সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে সংসদ ভেঙে দেওয়ার খবর জানানো হয়। খবর রয়টার্সের।

আগামী ১৪ নভেম্বর দিশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সংসদ ২১ নভেম্বর আহ্বান করা হবে।

সর্বশেষ ২০২০ সালের আগস্টে শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ