বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় মুক্তি পেল ১,০০৪ কারাবন্দি
বড়দিন উপলক্ষে শ্রীলঙ্কায় এক হাজারের বেশি দণ্ডিত আসামিকে ক্ষমা করে মুক্তি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ। সোমবার (২৫ ডিসেম্বর) দেশটির কারাগারের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে আরও জানানো হয়, সোমবার মুক্তি পাওয়া এক হাজার চারজন বন্দির মধ্যে বেশিরভাগই তাদের বকেয়া জরিমানা দিতে না পারায় জেলে ছিলেন বলে জানিয়েছেন কারা কমিশনার গামিনি দিশানায়ের। এর মধ্যে দেশটির নাগরিকও আছেন।
এর আগেও ভেসাক উপলক্ষে মে মাসে অনেক অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়। ভেসাক বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। এই উৎসবটি তাদের বুদ্ধের জন্ম, জ্ঞানলাভ এবং মৃত্যু উদযাপনের জন্য প্রতি বছরের মে মাসে পালন করা হয়ে থাকে।
এ ছাড়াও বড়দিনের আগে সপ্তাহব্যাপী মাদকবিরোধী অভিযানে প্রায় ১৫ হাজার মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকেও ক্ষমা করে দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে