Views Bangladesh Logo

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

খুলনায় মাসুম বিল্লাহ (৪০) নামে একজন শ্রমিক দল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার তাজুল ইসলাম।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক।

হত্যাকাণ্ডে জড়িত অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে মাসুম বিল্লাহ অবস্থানকালে ৫ জন দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে স্থানীয় জনতা ও পুলিশ অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তলসহ আটক করতে সক্ষম হয়।

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ চেকপোস্ট বসানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ