Views Bangladesh Logo

রাতের ভোটের এসপিদেরও ওএসডি করা হবে: উপদেষ্টা আসিফ

 VB  Desk

ভিবি ডেস্ক

০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

এর আগে ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা সবাই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার এসব কর্মকর্তার অবসর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিসহ অন্যদের বিষয়ে গোয়েন্দা সংস্থাকে পুরো তালিকা দিয়েছি। তারা তদন্ত করে যে প্রতিবেদন দেবে, তার ওপর ভিত্তি করে যাদের চাকরির বয়স ২৫ বছরের কম হবে তাদের ওএসডি এবং যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

তিনি আরও বলেন, প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের আলোকে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি অগ্রহণযোগ্য ও দিনের ভোট রাতে করার নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই তিনটি ইলেকশনে রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করে স্বৈরাচারী সরকার। জোর-জবরদস্তি করে স্বেচ্ছাচারী সরকার তিন মেয়াদে ক্ষমতায় থাকায় আজ আমরা এ দুরবস্থায় পড়েছি। ওই সময় ডিসিরা অনেক বড় ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছিলেন। কোনো একজন ডিসিও বলেননি আমি অন্যায়ের প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকব না, আমি রিজাইন করলাম এবং কাজ করব না। সিনিয়র সচিব বলেন, ইতোমধ্যে বিভিন্ন সময়ে ৪৩ জন সাবেক ডিসিকে ওএসডি করেছি। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তাদের ওএসডি করা হয়েছে। আর যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি, তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ