Views Bangladesh Logo

মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বপ্ন ধারণ করা হয়েছিল, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

শনিবার সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছেন দল ও জনপ্রতিনিধিদের। আমরা আশা করব, জাতীয় সংসদের সদস্যরা সবাই মিলে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। আগামী দিনে আমাদের মতো রাষ্ট্রগুলো অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আল্লাহর কাছে প্রার্থনা করি, দ্রুত এই যুদ্ধ শেষ হয়ে যাক। বাংলাদেশ ও অন্যান্য মুসলিম রাষ্ট্র যেন নিজের পায়ে ভালোভাবে দাঁড়িয়ে জনগণের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশবাসীর মঙ্গল কামনা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ