Views Bangladesh Logo

বিয়ে করলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা জ্যাকব ব্যাটালন

বিয়ের পিঁড়িতে বসেছেন ‘স্পাইডারম্যান’ সিনেমায় নেড লিডস চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা জ্যাকব ব্যাটালো। নিউইয়র্কের ইন্টেরিয়র ডিজাইনার ভেরোনিকা লিহোভকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি।

পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘরোয়া কোর্টহাউস অনুষ্ঠানের পর ফ্রান্সে তিন দিনব্যাপী বিবাহোত্তর আয়োজন করেন এই দম্পতি। ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলা অনুষ্ঠানে কাছের মানুষদের নিয়ে আনন্দ উদযাপন করেন তারা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে আরও জমজমাট।

গত ২৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিয়ের শপথ নেন জ্যাকব ও ভেরোনিকা। পরিচালক পিটার মডানের পরিচালনায় অনুষ্ঠিত ওই আয়োজনে উপস্থিত ছিলেন জ্যাকবের ‘স্পাইডারম্যান’ সহশিল্পী টম হল্যান্ড ও জেনডায়াও।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করেন নবদম্পতি। ছবিগুলো প্রকাশ্যে আসার পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও শুভেচ্ছায় ভেসে যান তারা।

ভেরোনিকা লিহোভ নিউইয়র্কে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ করেন। পাশাপাশি তিনি বিলাসবহুল গৃহসজ্জা ব্র্যান্ড ‘ভেরহ’-এর প্রতিষ্ঠাতা। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের মার্চে জ্যাকব ও ভেরোনিকা তাদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন।

এরপর অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনে পা রাখলেন ‘স্পাইডারম্যান’ তারকা জ্যাকব ব্যাটালন ও ভেরোনিকা লিহোভ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ