বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন
বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াত সহজ করতে বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। পূর্বাঞ্চল রেলওয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
শুক্রবার (জুমার দিন, ৩১ জানুয়ারি) ট্রেন সূচি- জুমা স্পেশাল-১: সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ১০টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছাবে। জুমা স্পেশাল-২: বিকেল ৩টা ৪৫ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে ৩টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছাবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিশেষ ট্রেন- জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ১টা ২০ মিনিটে।
রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের দিন বিশেষ ট্রেন: ঢাকা-টঙ্গী স্পেশাল-১: সকাল (ভোর) ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২: সকাল ৫ টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩: সকাল ৫টা ২৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-৪: সকাল ৫ টা ৫০ মিনিটে।
টঙ্গী থেকে ফেরার বিশেষ ট্রেন: টঙ্গী-ঢাকা স্পেশাল-১: সকাল ৮ টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২: সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩: সকাল ১০টা ৪০ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৪: সকাল ১১ টা ৭ মিনিটে, টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১: দুপুর ১২টা ২০ মিনিটে, টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২: দুপুর ১২টা ৫০ মিনিটে।
বিশ্ব ইজতেমার যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এসব বিশেষ ট্রেন পরিচালনা করা হবে বলে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে। এছাড়া বর্ধিত যাত্রী পরিবহনের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার এবং লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে