কাতার থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে কাতারে আটকে পড়া বাংলাদেশি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় ফিরিয়ে আনার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস।
বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, বিশেষ ফ্লাইটের বিষয়ে কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। পরিবারের শিশু, নারী ও বয়স্ক সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী যাত্রীদের তালিকা করার জন্য দূতাবাস গুগল ফর্মের মাধ্যমে আবেদন নিতে শুরু করেছে। লিঙ্ক: Google Form
বাংলাদেশ দূতাবাস জানায়, আটকে পড়া বাংলাদেশিরা জরুরি ভিত্তিতে গুগল ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। কাতারে প্রায় ৪ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১২.৫ শতাংশ। তারা মূলত নির্মাণ, সেবা ও বিভিন্ন বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
দূতাবাসের এই উদ্যোগে প্রবাসীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ মিলবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে