Views Bangladesh Logo

বাহরাইনে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাহরাইনে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

ফ্লাইটটি পরিচালনা করবে বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গালফ এয়ার।

রবিবার (১৫ মার্চ) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইটটি প্রথমে বাহরাইন থেকে সৌদি আরবের দাম্মাম শহরে যাবে। সেখান থেকে পরে ঢাকা পৌঁছাবে।

দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে। আসন বরাদ্দ আগে এলে আগে পাবেন ভিত্তিতে করা হবে এবং চূড়ান্ত নিশ্চিতকরণ সম্পূর্ণভাবে গালফ এয়ারের আসন প্রাপ্যতার ওপর নির্ভর করবে।

প্রতি আসনের আনুমানিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০০ বাহরাইনি দিনার। এই ভাড়ার মধ্যে বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং সৌদি আরবের প্রয়োজনীয় ট্রানজিট পারমিটের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

দূতাবাস জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হলে ফ্লাইটটি ২০ মার্চ বা তার কাছাকাছি কোনো তারিখে ছাড়তে পারে।

আগ্রহী প্রবাসীদের আসন নিশ্চিত করতে ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ