স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি গঠন
বাংলাদেশ সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে। সোমবার (১৩ জুলাই) রাতে জাতীয় সংসদে এই বিশেষ কমিটি গঠন করা হয়।
সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন। সংসদ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কমিটিটি ১৭ সদস্যবিশিষ্ট করার পরিকল্পনা ছিল। তবে সংসদীয় বিরোধী দলকে সদস্য মনোনয়নের জন্য অনুরোধ করা হলেও তাদের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব না করায় শেষ পর্যন্ত ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিশেষ এই কমিটির অন্য সদস্যরা হলেন—বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, সাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।
মতামত দিন