Views Bangladesh Logo

সোনালি ছোঁয়ার জার্সিতে মেসির বিদায় ম্যাচ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যোগ হতে যাচ্ছে এক বিশেষ অধ্যায়। সেদিন বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই মহাতারকার বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এক স্মারক জার্সি উন্মোচন করা হয়েছে, যা পরে সোনালি ছোঁয়ায় আকাশি-সাদা পোশাকে শেষবারের মতো মাঠ মাতাবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর নেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি। বুয়েন্স আয়ার্সের ঐতিহ্যবাহী মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটির মাধ্যমেই জাতীয় দলের জার্সিতে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

মেসির বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’ প্রস্তুত করেছে বিশেষ এই স্মারক জার্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো জার্সির জায়গায় নতুনটি তুলে রাখার একটি ভিডিও পোস্ট করে মেসি লিখেছেন, “শেষ ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।”

পরবর্তীতে অ্যাডিডাস জার্সিটির মূল নকশা প্রকাশ করে। আর্জেন্টিনার চিরায়ত আকাশি-সাদা স্ট্রাইপের সঙ্গে বিদায়ী এই জার্সিতে যুক্ত করা হয়েছে সোনালি আবহ। কলার ও হাতায় নজরকাড়া সোনালি নকশার পাশাপাশি পেছনের অংশে মেসির নাম ও তাঁর বিখ্যাত '১০' নম্বরটি সোনালি অক্ষরে লেখা থাকবে।

জার্সির সবচেয়ে বড় আকর্ষণ আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের অন্যতম প্রতীক ‘সান অব মে’ (মে মাসের সূর্য)। মেসির নাম ও ১০ নম্বরকে ঘিরে সূক্ষ্মভাবে সূর্যের রশ্মির নকশা আঁকা হয়েছে। মূলত পুরো জার্সিটিকে শুধুই খেলার পোশাক হিসেবে নয়, বরং জাতীয় দলে মেসির ২১ বছরের অবিশ্বাস্য ক্যারিয়ারের প্রতীক হিসেবে সাজানো হয়েছে।

এদিকে প্রিয় তারকাকে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো দেখতে ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র আগ্রহ দেখা গেছে। গত ২৪ সেপ্টেম্বর টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে মনুমেন্তাল স্টেডিয়ামের সব টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ