Views Bangladesh Logo

বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ঈদের আগের দিন এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানায়।

ভিডিও বার্তায় দলের কয়েকজন তারকা ফুটবলারকে ঈদ মোবারক বলতে শোনা যায়। এতে অংশ নেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে ভিডিওতে ফুটবলারদের উপস্থাপনা ছিল এআই-নির্ভর।

ভিডিওটির ক্যাপশনে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, বাংলাদেশের সব মানুষের প্রতি ঈদ মোবারক। ঈদুল আজহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।

এর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। সেই সময় থেকেই বাংলাদেশি ভক্তদের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলের বিশেষ সম্পর্ক গড়ে ওঠে।

তারই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহার প্রাক্কালে বাংলাদেশিদের জন্য এই শুভেচ্ছা বার্তা দিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ