Views Bangladesh Logo

সৌদি আরব-মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটমূল্য হ্রাস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক প্রাথমিকপর্যায়ে আগামী ৩০ জুন ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ও ৪০০ ডলারের পরিবর্তে ভাড়া ৩৬০ ডলার (কর ব্যতীত) এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ভাড়া ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করা করেছে।

এসব দেশে গমনেচ্ছু বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে বর্ণিত হ্রাসকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ