Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে কাতার থেকে দেশে ফিরলেন স্পিকার

সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়ে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, এমপি।

দুই দিনের সংক্ষিপ্ত সরকারি সফর শেষে বৃহস্পতিবার ভোরে (১৬ জুলাই) ঢাকায় পৌঁছান স্পিকার।

সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের রাজপরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সাবেক আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-ঘানিমের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দুই দেশের সংসদীয় সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ