সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে দোহার উদ্দেশে স্পিকার
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে
সমবেদনা জানাতে দেশটির রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার উদ্দেশ্যে রওনা হন।
কাতার সফরকালে দেশটির বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন স্পিকার। এর পাশাপাশি তিনি আধুনিক কাতারের রূপকার হিসেবে খ্যাত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করবেন এবং শোকার্ত রাজপরিবার ও কাতারের জনগণের কাছে পৌঁছে দেবেন।
মতামত দিন