Views Bangladesh Logo

খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়লেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ইরানের রাজধানীর উদ্দেশে যাত্রা করেন তিনি।

দেশটির এই শীর্ষ নেতার প্রয়াণে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ও সম্মান জানাতেই স্পিকারের তেহরান সফর। জানাজা ও আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফেরার কথা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি (২০২৬) ৮৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করা এই দূরদর্শী নেতা ছিলেন আধুনিক ইরানের ইতিহাসের অন্যতম প্রধান রূপকার। ১৯৭৯ সালে ইরানে ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর শাসনব্যবস্থা ও রাষ্ট্র গঠনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ হন।

পেশাগত জীবনে ১৯৮০ সালে স্বল্প মেয়াদের জন্য ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলান খামেনি। এরপর ইরান-ইরাক যুদ্ধ শুরু হলে তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে ফ্রন্টলাইনে নেতৃত্ব দেন এবং পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ