এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়
এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল। দ্বিতীয় বিভাগের দল সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে গানাররা।
শেষ আটের এই ম্যাচে মিকেল আর্তেতার দলই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। কিন্তু সাউদাম্পটন চাপের মুখে নিজেদের দারুণভাবে সামলে রাখে এবং ম্যাচের ৩৫তম মিনিটে স্কটিশ ফরোয়ার্ড রস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায়। ৬৮ মিনিটে ভিক্টর ইয়োকেরেশের গোলে সমতায় ফেরে আর্সেনাল। তবে ৮৫ মিনিটে শেয়া চার্লসের গোলে পরাজয় নিশ্চিত হয় গানারদের।
এই হারে আর্সেনালের কাছে এখন কেবল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বপ্ন টিকে রইল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে