Views Bangladesh Logo

সামরিক আইন জারি: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনকে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সামরিক আইন জারির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। আটকের পর বিশেষ তদন্ত দল কিম ইয়ং-হিউনকে জিজ্ঞাসাবাদ করছে।

স্থানীয় সময় রোববার (৮ ডিসেম্বর) তিনি স্বেচ্ছায় সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট প্রসিকিউটর অফিসে উপস্থিত হন বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

কিম ইয়ং-হিউনের বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া, প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এবং শীর্ষ মন্ত্রীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এর আগে মঙ্গলবার সামরিক আইন জারির পর আবার তুলে নিয়ে কিম প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ