Views Bangladesh Logo

বাংলাদেশকে ১শ’ মিলিয়ন ডলার ঋণ দেবে দ.কোরিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রদান করবে।

এ লক্ষ্যে গতকাল সোমবার (২৪ জুন) বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের মধ্যে একটি ঋণচুক্ষি স্বাক্ষর হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত ঋণচুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ ও কোরীয় এক্সিম ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হং কিয়েন স্বাক্ষর করেন। খবর বাসস।

সোমবার ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘সেকেন্ড স্ট্রেনেথিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম, সাবপ্রোগ্রাম-১’ প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে।

এই কর্মসূচির উদ্দেশ্য হলো-বাংলাদেশের সামাজিক স্থিতিস্থাপকতা জোরদার এবং সুরক্ষার অন্তর্ভূক্তি ও প্রতিক্রিয়াশীলতা বৃদ্ধি করা।

উল্লেখ্য, কোরিয়া সরকার ১৯৯৩ সাল থেকে কোরীয় এক্সিম ব্যাংকের মাধ্যমে নমনীয় সুদে বাংলাদেশকে বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্পে ঋণ সহায়তা প্রদান করে আসছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ