Views Bangladesh Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালের লড়াই শুরু হচ্ছে আজ(৪ মার্চ)। এই ম্যাচে সন্ধ্যা ৭টায় কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল এইডেন মারক্রামের দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিপক্ষে টাই হওয়া ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে জয় পাওয়া ছাড়া বাকি ম্যাচগুলো দাপটের সাথে জিতেছে প্রোটিয়ারা। গ্রুপ পর্বে কিউইদের হারানোর পাশাপাশি সুপার এইটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে।

ফর্ম বিবেচনায় প্রোটিয়াদের এগিয়ে রাখলেও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

নিউজিল্যান্ডের ক্ষেত্রে যাত্রা এতটা সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বে হারের পর সুপার এইটে ইংল্যান্ডের কাছে হেরে অনিশ্চয়তা ছিল ব্ল্যাকক্যাপসদের সেমিফাইনালে খেলা। পরবর্তীতে পাকিস্তানের ৫ রানের জয়ে নেট রানরেটে এগিয়ে থেকে সেমিতো জায়গা করে নেয় নিউজিল্যান্ড।

প্রোটিয়াদের বিরুদ্ধে রেকর্ড পক্ষে নয় কিউইদের। টি-টোয়েন্টিতে ১৯ দেখায় ১২টিতেই জয় মারক্রামদের। তবে নকআউট ম্যাচে যেকোন কিছু হতে পারে জানিয়ে স্যান্টনার বলেন, 'এই পর্যায়ে এটা কেবলই একটা নকআউট ম্যাচ, যারা ভালো করবে, তারাই জিতবে।'

কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ