বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
ভারতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ইনজুরি কাটিয়ে আজ দলে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে একাদশে নেই তাওহীদ হৃদয়।
এদিকে এই ম্যাচেও খেলছেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। আজও দলকে নেতৃত্ব দিচ্ছেন অ্যাইডেন মার্করাম। প্রোটিয়া দলেও এসেছে একটি পরিবর্তন। লুঙ্গি এনগিদির জায়গায় একাদশে ঢুকেছেন লিজাড উইলিয়ামস।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, ররিজা হেন্ড্রিক্স, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে