Views Bangladesh Logo

মেমোরি কার্ডের উৎপাদন স্থগিত করেছে সনি এসডি এবং সিএফএক্সপ্রেস

 VB  Desk

ভিবি ডেস্ক

চলমান বৈশ্বিক সেমিকন্ডাক্টর সংকটের কারণে সনি তাদের এসডি এবং সিএফএক্সপ্রেস মেমোরি কার্ডের সরবরাহ স্থগিত করেছে। এর ফলে ফটোগ্রাফাররা মেমোরি কার্ড কেনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন।

দ্য ভার্জ -এর বরাতে পেটাপিক্সেল জানিয়েছে, সনি জাপান ঘোষণা করেছে যে সেমিকন্ডাক্টর এবং অন্যান্য আনুষঙ্গিক উপাদানের ঘাটতির কারণে অদূর ভবিষ্যতে কার্ডগুলোর সরবরাহ চাহিদার তুলনায় অপর্যাপ্ত থাকার সম্ভাবনা রয়েছে।

ফলস্বরূপ, কোম্পানিটি জানিয়েছে যে তারা ২৭ মার্চ, ২০২৬ থেকে অনুমোদিত ডিলার এবং সনি স্টোরগুলোর গ্রাহকদের কাছ থেকে সিএফএক্সপ্রেস এবং এসডি মেমোরি কার্ডের নতুন অর্ডার গ্রহণ সাময়িকভাবে স্থগিত করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ