কক্সবাজারে মাকে হত্যা করে থানায় আত্মসমর্পণ ছেলের
কক্সবাজারে মাদকসেবনের টাকা দিতে অস্বীকার করায় মাকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মাদকাসক্ত ছেলে হুসেইন মোহাম্মদ আবিদ।।
নিহত আনোয়ারা বেগম মেরি (৫৫) পৌর এলাকার পশ্চিম বড়ুয়া পাড়ার নিয়াজ আহমেদের স্ত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, শনিবার (২৩ নভেম্বর) ভোররাতে ২৮ বছর বয়সী আবিদ থানায় গিয়ে তার অপরাধ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
তার বক্তব্য অনুসারে, আবিদ তার মা মেরিকে রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। অনুতপ্ত হয়ে পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, টাকার জন্য প্রায়ই মাকে নির্যাতন করতেন আবিদ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে