Views Bangladesh Logo

খাগড়াছড়িতে ‘মাদকের টাকা’ জন্য মায়ের গলা কেটে ও বাবাকে কুপিয়ে জখম

 VB  Desk

ভিবি ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙার উপজেলায় মায়ের গলা কেটে ও বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা না পেয়ে ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ )রাত পৌন ১টার দিকে উপজেলার বেলছড়ির ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন-আমেনা বেগম (৬০) ও তার স্বামী মো. আব্দুর রহিম (৭০)। আটক আবুল কালাম (৩৮) তাদের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ক্যাম্পটিলা এলাকায় আবুল কালাম নেশার টাকার জন্য মা আমেনা বেগমকে গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে বাবা আব্দুর রহিমকেও কুপিয়ে আহত করে সে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় আবুল কালামকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে মাটিরাঙ্গা থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ