চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বাবার
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় তার বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এঘটনা ঘটে। নিহত আহমদ ডিলার (৭০) উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিনিয়ত মাদক নিয়ে বাবার সাথে ছেলের বাকবিতন্ডা হতো, গতকালও বাবার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে কিল-ঘুষি ও তলপেটে লাথি মেরে বসে অভিযুক্ত ছেলে মিলন, প্রচন্ড আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধ বাবা আবু আহম্মদের। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার (১৬ মে) সকালে ময়নাতদন্তে জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরন করি এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তলপেটে লাথির ফলে প্রচন্ড ব্যথায় বৃদ্ধের মৃত্যু হতে পারে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে