Views Bangladesh Logo

সেনাদের সর্বোচ্চ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের প্যারেড গ্রাউন্ডে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে জেনারেল ওয়াকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১ সাল থেকে দায়িত্বশীলতার সঙ্গে তার দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।

সেনাপ্রধান রেজিমেন্টের সব সদস্যকে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও প্রাসঙ্গিক প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনা সদর দপ্তর ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধানকে সামরিক ঐতিহ্য অনুযায়ী গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে কর্নেল পদবির ব্যাজ পরিয়ে দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ