Views Bangladesh Logo

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ (সোলার) প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দেশে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) ঢাকার ধানমন্ডি রেসিডেনশিয়াল মডেল কলেজে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ও ওমেরা’র মধ্যে সোলার প্ল্যান্ট স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার শিক্ষা খাতে কোনো ধরনের ছাড় দিতে চায় না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপন করে জ্বালানি ব্যবহারে স্বনির্ভরতা আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থায় দীর্ঘসূত্রতা কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে সময়মতো পরীক্ষা গ্রহণ এবং সিলেবাস শেষ করার উপায় খুঁজতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

ড. মিলন বলেন, সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ