Views Bangladesh Logo

ডা. জাহিদের মায়ের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শোকবার্তায় জানানো হয়, বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং সমাজে একজন স্নেহশীল ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ছাত্র-ছাত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ