‘তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ’ সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব: পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘তুরাগ নদীতে সাত ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসছে’—এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, এ ধরনের কোনো ঘটনার সত্যতা নেই এবং দেশের কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে হেয় প্রতিপন্ন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে।
পুলিশ জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য যাচাই করে কোনো খবর বা পোস্ট শেয়ার করারও আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মতামত দিন