Views Bangladesh Logo

এবার আলোচনায় স্মিথ-লিটনের কথার লড়াই

Sports Desk

ক্রীড়া ডেস্ক

শুধু ব্যাট-বলেই নয়, কথার লড়াইয়েও প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে ফেলতে চায় অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টেও দেখা গেল তারই নমুনা। মিচেল স্টার্ক স্লেজিং করেছিলেন মেহেদী হাসান মিরাজকে। এবার টেস্টের তৃতীয় দিনে স্টাম্প মাইকে ধরা পড়ল স্টিভেন স্মিথ ও লিটন দাসের কথার লড়াই।

সেই ঘটনা নিয়ে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘স্মিথের সঙ্গে লিটন ওই ছোট্ট কথার লড়াইয়ে জড়িয়ে পড়ার পর পুরো ইনিংসে তারা আর চুপ থাকেনি। এটা অবিশ্বাস্য। নিজেদের ওপর বিশ্বাসটা ছিল তাদের।’

তাইজুল ইসলামের লেগ সাইড দিয়ে যাওয়া একটি বল জমা পড়ে উইকেটরক্ষক লিটনের গ্লাভসে। তিনি আউটের আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ তখন রিভিউ নেবে কি না, সেটি ভাবছিল। ঠিক তখনই স্টাম্প মাইকে শোনা যায় স্মিথের কণ্ঠ, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’

বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ নেয়নি। তবে স্মিথকে তখন লিটন বলতে শোনা যায়, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’
স্মিথ জবাব দেন, ‘আমি ব্যাট করছি।’
লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’
এবার চড়া গলায় স্মিথ বলেন, ‘না, আমি যা চাই তা-ই করব। যা চাই, তা করতে পারি আমি।’

এর কিছুক্ষণ পরই মেহেদী হাসান মিরাজের বলে ৪৪ রানে আউট হন স্মিথ। ঘটনাটি নিয়ে ফক্স স্পোর্টসে সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেন্ডন জুলিয়ান বলেন, ‘লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল বাংলাদেশ।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ