Views Bangladesh Logo

ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে ২৮ এপ্রিল থেকে তাদের স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন— কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান, রংপুর ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ সুপার এ কে এম মঞ্জুরুল আলম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ