Views Bangladesh Logo

ময়মনসিংহ জেলার ৬ থানার ওসিকে একযোগে বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

য়মনসিংহ জেলার ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলির আদেশ জারি করেছে পুলিশ সদর দপ্তর।

রোববার ও সোমবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এআইজি মো. মিনহাজুল আলম স্বাক্ষরিত পৃথক দুই চিঠির মাধ্যমে এই আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বদলির আওতায় থাকা থানাগুলো হলো—কোতোয়ালি মডেল থানা, গৌরীপুর, ভালুকা, নান্দাইল, হালুয়াঘাট ও মুক্তাগাছা। সোমবার জারি করা আদেশে চারজন ওসিকে এবং রোববার আরও দুইজন ওসিকে বদলি করা হয়।

সোমবারের আদেশে বদলি হওয়া কর্মকর্তারা হলেন-কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান শফিক, গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার, ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান, নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ।

তাদের মধ্যে শফিকুল ইসলাম খান, মাজহারুল আনোয়ার ও শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

এর আগে রোববারের আদেশে আরও দুই থানার ওসিকে বদলি করা হয়। তার হলেন- হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন।

ওসি আবুল খায়েরকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) আর মোহাম্মদ কামাল হোসেন বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

বদলিকৃত ওসিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় তার একাধিক বাড়ি ও ফ্লাট রয়েছে। হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন তারাকান্দা থানার ওসি থাকা অবস্থায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের আস্থাভাজন হিসেবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক নির্যাতন করেছেন। ৫ আগস্টের পর শক্ত লবিং ও তদবিরের মাধ্যমে তিনি সীমান্ত এলাকা হালুয়াঘাটের অফিসার ইনচার্জের দায়িত্ব পান। অভিযোগ আছে, এক শ্রেণির দালালদের সঙ্গে সখ্যতা করে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালান নিয়ন্ত্রণ করেছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ