Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৭৩

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল সিলেট বিভাগেই মারা গেছে ৩ জন। এ সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৬৩ জন।

রবিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিন ও প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৮ শিশু। ফলে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে ৭৫ জনের শরীরে হামের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হলো।

একই সাথে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে। এতে করে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ