পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
পাবনার একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার বিকেল ৫টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারবেন।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, কয়েকজন কিশোর সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়েছিল। বিকেল ৫টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পলিথিন দিয়ে তৈরি একটি ঘরে আশ্রয় নেয়। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
চেয়ারম্যান আরও বলেন, বজ্রপাতে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা কিশোর ও তরুণ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
মতামত দিন