Views Bangladesh Logo

ভারতে নির্মাণাধীন সেতু ধসে প্রাণ গেল ৬ জনের

ভারতের উত্তর প্রদেশে ঝড়ের কারণে একটি নির্মাণাধীন সেতু ধসে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (২৯ মে) স্থানীয় সময় রাত ৩টার দিকে সেতুটির একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। হামিরপুর জেলার বেতওয়া নদীর ওপরে নির্মাণাধীন সেতুটি কুরারা এলাকার মার্কান্দার পার্সনির সাথে নেথি গ্রামকে সংযুক্ত করেছিল।

কর্মকর্তারা জানান, প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যে নির্মাণাধীন সেতুটির নিচে থাকা শ্রমিকদের ওপর কংক্রিটের স্ল্যাবটি ধসে পড়ে। খবর পেয়ে পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধার অভিযান শুরু করে।সংবাদ প্রতিবেদন পরিষেবা

সেতুর একটি পিলারের ওপর তিনজন শ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ