ফের গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ছয় কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুরের তিন শিল্প এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও অন্য কারখানায় গিয়ে কর্মীদের কাজে যোগ না দেওয়ার আহ্বানের পর কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কর্মস্থল ছেড়ে চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নিটওয়্যার কারখানার শ্রমিকেরা সকালে বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীরাও কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে নাওজোর এলাকায় শ্রমিক অসন্তোষের খবর ছড়িয়ে পড়লে আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় অন্য কারখানার শ্রমিকদেরও কর্মস্থল থেকে বের করে আনার চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
উদ্ভূত পরিস্থিতিতে কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে ছুটি ঘোষণার আওতায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর ও জরুন এলাকার দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরে তাঁরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে কয়েকটি এলাকার ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, ছুটি ঘোষণার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে গেছেন। শিল্পাঞ্চলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।া ডপগাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ছয় কারখানায় ছুটি ঘোষণা
গাজীপুরের তিন শিল্প এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও অন্য কারখানায় গিয়ে কর্মীদের কাজে যোগ না দেওয়ার আহ্বানের পর কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কর্মস্থল ছেড়ে চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নিটওয়্যার কারখানার শ্রমিকেরা সকালে বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীরাও কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে নাওজোর এলাকায় শ্রমিক অসন্তোষের খবর ছড়িয়ে পড়লে আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় অন্য কারখানার শ্রমিকদেরও কর্মস্থল থেকে বের করে আনার চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
উদ্ভূত পরিস্থিতিতে কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে ছুটি ঘোষণার আওতায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, কাশিমপুর ও জরুন এলাকার দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরে তাঁরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে কয়েকটি এলাকার ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, ছুটি ঘোষণার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে গেছেন। শিল্পাঞ্চলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
মতামত দিন