বিশ্ব ইজতেমায় ৬ মুসল্লির মৃত্যু
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। তবে তিন দিনের এই ইজতেমা শেষ হওয়ার আগে এখন পর্যন্ত ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে।
মারা যাওয়া মুসল্লিদের মধ্যে শুক্রবার সকালে তিনজন মারা যান। তারা হলেন- মো. মতিউর রহমান (৫৫), মো. এখলাস মিয়া (৭০), মো. সাহালাম (৬০)। বার্ধক্যজনিত জটিলতা, কার্ডিয়াক অ্যারেস্ট এবং শ্বাসকষ্টজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এর আগে মারা যান তিন মুসল্লি। তারা হলেন- ইউনুস মিয়া (৬০), জামান (৪০) ও আব্দুস সাত্তার (৭০)। এদের মধ্যে আবদুস সাত্তার বৃহস্পতিবার এবং বাকি দুজন বুধবার মারা যান।
এরা সকলেই বার্ধক্যজনিত কারণে এবং কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গেছেন বলে জানা যায়।
ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে