Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, বাকি পাঁচজন মারা গেছে উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, শনিবার (১৬ মে) থেকে রোববার (১৭ মে) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ২৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৩৮৪ জন এবং হাম শনাক্ত হয়ে ৭৫ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৭ হাজার ৭৪৪ শিশু। এ পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে।

বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা যায়, হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ১৫৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও হাসপাতালে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ